অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে অর্থ দেবে ফেসবুক

১৬ মার্চ, ২০২১ ১৯:৫৭  
ফেইবুক অস্ট্রেলিয়া রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনকে অর্থ প্রদান করতে রাজী হয়েছে। নিউজ কর্পোরেশনের বিভিন্ন সংবাদ শিরোনাম শেয়ার করার জন্য এই অর্থ পাবে সংবাদমাধ্যমটি। খবর বিবিসি কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার করা নতুন এক আইনে সংবাদ শেয়ারের জন্য পত্রিকার সঙ্গে প্রযুক্তি জায়ান্টদের আর্থিক আয় শেয়ার করা বাধ্যতামূলক করা হয়েছে। গুগল এর প্রতিক্রিয়ায় বলেছে, প্রয়োজনে তারা অস্ট্রেলিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেবে। তবে, গত মাসে গুগলও প্রতিষ্ঠাটির সঙ্গে একই ধরনের একটি বৈশ্বিক চুক্তি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়ায় সংবাদপত্র বাজারের প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে দ্য অস্ট্রেলিয়ান, দ্য ডেইলি টেলিগ্রাফ এবং দ্য হেরাল্ড সান রয়েছে। নিউজ কর্পোরেশনের মালিকানায় নিউজ ডটকম ডট এইউ-এর পাশাপাশি ফক্স নিউজ ঘরানার রক্ষণশীল টিভি নেটওয়ার্ক স্কাই নিউজ অস্ট্রেলিয়াও রয়েছে, যা ফেইবুকে সর্বাধিক শেয়ার হওয়া অস্ট্রেলিয়ান নিউজ ব্র্যান্ড।